সোমবার, ১৫ নভেম্বর ২০২১ প্রিন্ট ৩০৫ বার পঠিত
সম্প্রতি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর উপস্থিতিতে মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি ও সিএসবিও আদিল রায়হান এবং সিটি করপোরেশনের সিইও মো. আবুল আমিন চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ভিপি ও নারায়ণগঞ্জ শাখাপ্রধান মো. শাহাদাত হোসেন খান, এভিপি ও হেড অব আইএলএম ডিভিশন তপন জেমস রোজারিও এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. হেমায়েত হোসেন এবং নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চুক্তির আওতায় মার্কেন্টাইল ব্যাংক তার অনলাইন ব্যাংকিং সুবিধা, কালেকশন বুথ, মোবাইল ব্যাংকিং সেবা ‘মাইক্যাশ’, ডিজিটাল ব্যাংকিং অ্যাপ (এমবিএল রেইনবো), এজেন্ট ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং ও অন্যান্য ডেলিভারি চ্যানেলের মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পানি ও পয়ঃ অভিকর বিল, হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স (নতুন ও নবায়ন) এবং অন্যান্য সার্ভিসের বিল সংগ্রহের দায়িত্ব পেল।
Posted ১০:৫৪ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ নভেম্বর ২০২১
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন