|

Advertisement
×

মার্জিন ঋণে নতুন নির্দেশনা বিএসইসির

বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩   প্রিন্ট   ৩৬৯ বার পঠিত

মার্জিন ঋণে নতুন নির্দেশনা বিএসইসির

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারে মার্জিন ঋণ সুবিধার বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নির্দেশনা অনুযায়ী, কোনো কোম্পানির শেয়ারের মূল্য-আয় অনুপাত (পিই রেশিও) সর্বোচ্চ ৫০ পর্যন্ত মার্জিন ঋণ সুবিধা দিতে পারবে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) বুধবার (৩ মে) এ সংক্রান্ত একটি নির্দেশ দিয়েছে কমিশন।

 

নির্দেশনায় বলা হয়েছে, তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের মূল্য-আয় অনুপাত (পিই রেশিও) সর্বোচ্চ ৫০ পর্যন্ত মার্জিন ঋণ সুবিধা দেওয়া যাবে। তবে এসব কোম্পানি পরপর ৩ অর্থবছর ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করতে হবে। একই সঙ্গে কোম্পানিগুলোর পরিশোধিত মূলধন সর্বনিম্ন ৩০ কোটি টাকা থাকতে হবে।

গত ১৮ এপ্রিল এ সংক্রান্ত আরেকটি নির্দেশনা জারি করেছিল কমিশন। নতুন নির্দেশনা আগেরটির স্থলে প্রতিস্থাপন করা হয়েছে। আগের নির্দেশনায় বলা হয়েছিল, যে সব ইক্যুইটি সিকিউরিটিজগুলো টানা তিন অর্থবছর ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে এবং কোম্পানিটির পরিশোধিত মূলধন ৫০ কোটি টাকার বেশি, সেসব কোম্পানির শেয়ারের পিই রেশিও অনুপাত ৫০ পর্যন্ত মার্জিনেবল হিসাবে বিবেচিত হবে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com