নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৪ অক্টোবর ২০২০ প্রিন্ট ৪৪৬ বার পঠিত
দেশের শীর্ষ কয়েকটি ব্রোকারেজ হাউজ শেয়ারবাজারে পূর্বের কোনো নোটিশ ছাড়াই বীমা খাতে মার্জিন বন্ধ করে দিয়েছে। গতকাল কোনো সঠিক তথ্য ছাড়া এ খবর বাজারে ছড়িয়ে পড়লে নেতিবাচক প্রভাব পড়ে পুরো বাজারে। ফলে বাজারে সূচকের ব্যপক পতন হয়েছে।ফলে ক্ষতিগ্রস্থ হয় সাধারণ বিনিয়োগকারীরা।
তাদের অভিযোগ অবৈধভাবে প্রতিষ্ঠানগুলো আমাদের ক্ষতিগ্রস্থ করেছে। এর প্রেক্ষিত সুপ্রিম কোর্টের একজন আইনজীবির সহায়তা চেয়েছে তারা। সুপ্রিম কোর্টের আইনজীবি ব্যারিস্টার সাইফুল আলম চৌধুরী বিনিয়োগকারীদের পক্ষ হয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের কাছে উকিল নোটিশ দিয়েছেন।
এ বিষয়ে ব্যারিস্টার সাইফুল আলম চৌধুরী বলেন, বিএসইসির আইন লঙঘন করে কোন ধরণের নোটিশ ছাড়া মার্জিন ঋণ বন্ধ করে দিয়েছে। এর প্রভাব পুরো বাজারে পড়েছে। এতে ক্ষতিগ্রস্থ হয়েছে সাধারণ বিনিয়োগকারী। এই বিষয়টি বিএসইসির নজরে আনতে তাদের হয়ে আমি উকিল নোটিশ দিয়েছি। আশা করছি বিএসইসি একটি ভালো উদ্যোগ নিবে।
উকিল নোটিশের বিষয়ে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, উকিল নোটিশের বিষয়ে এখনো কিছু জানা হয়নি। যদি উকিল নোটিশ আসে তাহলে বিষয়টি নিয়ে আমাদের আইন বিভাগ কাজ করবে । এবং আইন অনুযায়ী কমিশন ব্যবস্থা নিবে।
মার্জিন ঋণের বিষয়ে তিনি বলেন, কমিশন বীমা খাতের শেয়ারে মার্জিন ঋণ বন্ধ করার কোন সিদ্ধান্ত নেয়নি এবং চিন্তাভাবনাও করেনি। তবে একটি হাউজ মার্জিন দেওয়া, না দেওয়া নিয়ে সিদ্ধান্ত নিতে পারে। তারা ঝুঁকিপূর্ণ মনে করলে মার্জিন নাও দিতে পারে। কারন ওই মার্জিনে গ্রাহকের সঙ্গে সঙ্গে তার অর্থেরও ঝুঁকি আছে। তবে কমিশনের বেধে দেওয়া সীমার থেকে বেশি মার্জিন দিতে পারবে না।
Posted ১২:৩০ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ অক্টোবর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com