বুধবার ২২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫   প্রিন্ট   ১৭১ বার পঠিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় পুত্রজায়ায় প্রধানমন্ত্রী কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সময় সকাল ৮টার কিছু আগে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে বৈঠকের তথ্য জানানো হয়।

বৈঠকের আগে পুত্রজায়ায় প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা। এরপর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিজ কার্যালয়ে তাকে স্বাগত জানান এবং কূটনীতিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

এর আগে পুত্রজায়ায় পৌঁছালে বাংলাদেশের জাতীয় সংগীত বাজানো হয়। এ সময় উপস্থিত ছিলেন দুই দেশের শীর্ষ নেতারা।

তিন দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার (১১ আগস্ট) বিকাল ৫টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে কুয়ালালামপুর পৌঁছান অধ্যাপক ইউনূস। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে সেখানে পৌঁছালে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান। এ সময় লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়।

প্রধান উপদেষ্টার সফরে অভিবাসন ও বিনিয়োগ-সংক্রান্ত বিষয়গুলো অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। আজকের বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

আগামীকাল বুধবার মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান (ইউকেএম) থেকে অধ্যাপক ইউনূসকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হবে, যেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও উপস্থিত থাকতে পারেন।

পুরো সফরকালে মোট পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি ‘নোট অব এক্সচেঞ্জ’ সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায়ও যোগ দেবেন প্রধান উপদেষ্টা

Facebook Comments Box
×

Posted ০২:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com