|

Advertisement
×

মিডল্যান্ড ব্যাংকের আইপিও শেয়ার বিওতে জমা

বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩   প্রিন্ট   ২৮১ বার পঠিত

মিডল্যান্ড ব্যাংকের আইপিও শেয়ার বিওতে জমা

মিডল্যান্ড ব্যাংকের আইপিও প্রাথমিক গণপ্রস্তাবের শেয়ার বিওতে জমা করা হয়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এই তথ্য জানা যায়।

কোম্পানিটির আইপিওতে বরাদ্দ শেয়ার বুধবার বিনিয়োগকারীদের বিও হিসাবে সিডিবিএলের মাধ্যমে জমা হয়েছে।

জানা যায়, মিডল্যান্ড ব্যাংকের আইপিওতে বিনিয়োগকারীদের আবেদন কম হয়েছে। চাহিদার ২৬ ভাগ কম আবেদন জমা পড়েছে।

এটা ৩৫ ভাগের বেশি হলে সমস্যা ছিল। আইপিওটি বাতিল হয়ে যেতে পারতো।

নিয়ম অনুসারে আন্ডারসাবসক্রাইব শেয়ার আন্ডার রাইটাররা কিনে নেবে।

মিডল্যান্ড ব্যাংক শেয়ারবাজার থেকে ৭০ কোটি টাকা সংগ্রহে গত ১৬ ফেব্রুয়ারি বিনিয়োগকারীদের কাছ থেকে আবেদন গ্রহণ করে।

আবেদন চলে ২৩ ফেব্রুয়ারি। ওই সময়ের মধ্যে ১৫ হাজার ৩৩৮টি দেশি-বিদেশি বিনিয়োগকারীর আবেদন জমা পড়ে।

বিনিয়োগকারী ৫১ কোটি ৮৩ লাখ ১ হাজার ৫০০ টাকার বিনিময়ে ব্যাংকটির ৫ কোটি ১৮ লাখ ৩০ হাজার ১৫০ শেয়ার কিনতে আবেদন করেছেন।

যা কোম্পানির ৭ কোটি শেয়ারের ৭৪ শতাংশ।

 

Facebook Comments Box

Posted ০৪:৩৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com