রবিবার ৩১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

মীর আখতারের আইপিও’র লটারি ড্র ২১ জানুয়ারি

মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৬৩০ বার পঠিত

মীর আখতারের আইপিও’র লটারি ড্র ২১ জানুয়ারি

আগামী ২১ জানুয়ারি, বৃহস্পতিবার সকাল ১১টায় লেকশোর হোটেল, লা ভিটা বাঙ্কুয়েট হল, গুলশানে অনুষ্ঠিত হবে মীর আখতার হোসেন লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ড্র। এর আগে কোম্পানিটি গত ২৪ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পরযন্ত আইপিও আবেদন সম্পন্ন করেছে। কোম্পানি ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মীর আখতারের আইপিওতে মোট ৮৩০ কোটি ১২ লাখ ৪৬ হাজার ৯০০ টাকার বা ৭.৫৭ গুণ বেশি আবেদন জমা পড়েছে। কোম্পানিটির আইপিওতে ২ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৪৭টি শেয়ারের বিপরীতে এই আবেদন জমা পড়েছে।

এর মধ্যে বাংলাদেশি বিনিয়োগকারীদের ৫৩২ কোটি ৩০ লাখ ৪৪ হাজার ৬০০ টাকার, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৪৭ কোটি ৯ লাখ ১২ হাজার ৪০০ টাকার, বিদেশি বিনিয়োগকারীদের ৪০ কোটি ৫ লাখ ৩৪ হাজার ২০০ টাকার এবং যোগ্য বিনিয়োগকারীদের ২১০ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৭০০ টাকার আবেদন জমা পড়েছে।

গত ৪ নভেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪৭তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়।

মীর আখতার হোসেন বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১২৫ কোটি টাকা উত্তোলন করে সরঞ্জাম-যন্ত্রপাতি ক্রয়সহ ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করবে।

৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাব-বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৬ দশমিক ৩২ টাকা। ২০১৯ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) ৩৪ দশমিক ৭১ টাকা ও শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতীত) হয়েছে ৩৩ দশমিক ৬৩ টাকা।

পাঁচটি আর্থিক বিবরণী অনুযায়ী, কর পরবর্তী নিট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৬ দশমিক ২১ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।

গত ১৩ আগস্ট বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৩৫তম সভায় কোম্পানিটির বিডিংয়ের অনুমোদন দেওয়া হয়।

কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতিতে ২ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৪৭টি শেয়ার ইস্যুর মাধ্যমে ১২৫ কোটি টাকা উত্তোলন করবে। এর মধ্যে ১ কোটি ৩ লাখ ৮৫ হাজার ৭৪৭টি সাধারণ শেয়ার আইপিওতে ৫৪ টাকা করে ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৫৬ কোটি ৮ লাখ ৩৩ হাজার ২০০ টাকা উত্তোলন করবে। আর বাকি ১ কোটি ৩ লাখ ৮৫ হাজার ৮০০টি শেয়ার যোগ্য বিনিয়োগকারীদের কাছে নিলামের মাধ্যমে ৬০ টাকা করে ৬২ কোটি ৩১ লাখ ৪৮ হাজার টাকা উত্তোলন করবে।

 

Facebook Comments Box

Posted ০২:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com