|

Advertisement
×

মীর আখতারের আইপিও লটারির ড্র অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৫০০ বার পঠিত

মীর আখতারের আইপিও লটারির ড্র অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় লেকশোর হোটেল, লা ভিটা বাঙ্কুয়েট হল, গুলশানে মীর আখতার হোসেন লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে কোম্পানিটি গত ২৪ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পরযন্ত আইপিও আবেদন সম্পন্ন করেছে।

জানা গেছে, মীর আখতারের আইপিওতে মোট ৮৩০ কোটি ১২ লাখ ৪৬ হাজার ৯০০ টাকার বা ৭.৫৭ গুণ বেশি আবেদন জমা পড়েছে। কোম্পানিটির আইপিওতে ২ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৪৭টি শেয়ারের বিপরীতে এই আবেদন জমা পড়েছে।

এর মধ্যে বাংলাদেশি বিনিয়োগকারীদের ৫৩২ কোটি ৩০ লাখ ৪৪ হাজার ৬০০ টাকার, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৪৭ কোটি ৯ লাখ ১২ হাজার ৪০০ টাকার, বিদেশি বিনিয়োগকারীদের ৪০ কোটি ৫ লাখ ৩৪ হাজার ২০০ টাকার এবং যোগ্য বিনিয়োগকারীদের ২১০ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৭০০ টাকার আবেদন জমা পড়েছে।

গত ৪ নভেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪৭তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়।

পাঁচটি আর্থিক বিবরণী অনুযায়ী, কর পরবর্তী নিট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৬ দশমিক ২১ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।

লটারির ফলাফল ডাউনলোড করুন:

ট্রেক নম্বর/মার্চেন্ট ব্যাংক সিরিয়াল নম্বর

সাধারণ বিনিয়োগকারী

ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী

প্রবাসী বিনিয়োগকারী

Facebook Comments Box

Posted ০৩:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com