|

Advertisement
×

মুনাফার চেয়ে বেশি লভ্যাংশ ঘোষণা বিজিআইসির

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০   প্রিন্ট   ৬৬৪ বার পঠিত

মুনাফার চেয়ে বেশি লভ্যাংশ ঘোষণা বিজিআইসির

২০১৯ সালের ব্যবসায় অর্জিত মুনাফার চেয়ে বেশি লভ্যাংশ দেবে শেয়ারহোল্ডারদের। অর্থাৎ কোম্পানিটি মুনাফার সাথে রিজার্ভ থেকে টাকা এনে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির (বিজিআইসি) পরিচালনা পর্ষদ। কা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে কোম্পানিটির প্রকাশিত ২০১৯ সালের আর্থিক হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স ২০১৯ সালের ব্যবসায় শেয়ারপ্রতি ১.০৮ টাকা মুনাফা হয়েছে। এর বিপরীতে অভিহিত মূল্য ১০ টাকা বিবেচনায় প্রতিটি শেয়ারে ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ শেয়ারপ্রতি ১.০৮ টাকার মুনাফা বিবেচনায় এই লভ্যাংশের পরিমাণ ১০২ শতাংশ। অর্থাৎ কোম্পানিটি মুনাফার চেয়েও বেশি লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে।

কোম্পানিটির ২০১৯ সালে শেয়ারপ্রতি ১.০৮ টাকা হিসেবে মোট ৫ কোটি ৮৩ লাখ ৪৯ হাজার ৪৩৫ টাকার নিট মুনাফা হয়েছে। কোম্পানিটি ১১ শতাংশ নগদ লভ্যাংশ হিসেবে শেয়ারপ্রতি ১.১০ টাকা করে মোট ৫ কোটি ৯৪ টাকা ২৯ হাজার ৯৮০ টাকা বা ১০২ শতাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে। এ হিসাবে কোম্পানিটি মুনাফার সাথে রিজার্ভ থেকে ১০ লাখ ৮০ হাজার ৫৪৫ টাকা বা ২ শতাংশ যোগ করে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে।

আগের বছর অর্থাৎ ২০১৮ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

উল্লেখ্য, ১৯৮৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ৫৪ কোটি ০২ লাখ ৭০ হাজার টাকা।

Facebook Comments Box

Posted ০৩:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com