অনলাইন ডেস্ক
রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ প্রিন্ট ২০৯ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেডের ঘোষিত স্টক ডিভিডেন্ডে সম্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, মুন্নু এগ্রোর ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ২২ শতাংশ বোনাস ডিভিডেন্ড প্রদানের ঘোষণা দিয়েছিল। পরবর্তীতে যা বার্ষিক সাধারণ সভায় অনুমোদিত হয়।
বর্তমানে বিএসইসি বোনাস ডিভিডেন্ড সম্মতি দেওয়ায় কোম্পানিটি বোনাস ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের বিতরণের জন্য আগামী ২২ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করেছে।
Posted ০১:২২ অপরাহ্ণ | রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন