|

Advertisement
×

মূলধন ফিরেছে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা

রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৪   প্রিন্ট   ৩৫৪ বার পঠিত

মূলধন ফিরেছে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা

আজ ১১ ফেব্রুয়ারি সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূলধন ফিরেছে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা।

ডিএসই সূত্রে জানা যায়, গত কার্যদিবস অর্থাৎ ৮ ফেব্রুয়ারি ডিএসই বাজার মূলধন ছিল ৭ লাখ ৭২ হাজার ৫২৬ কোটি ৬০ লাখ ৪৭ হাজার টাকা।

আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৭ লাখ ৭৫ হাজার ৯৮৫ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা।

অর্থাৎ একদিনের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৪৫৯ কোটি ৭ লাখ ৩ হাজার টাকা বা ০.৪৪ শতাংশ।

এদিকে, আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সুচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। এর ফলে দিনশেষে ডিএসইতে সূচকের দিনশেষে ডিএসইতে সূচকের উত্থানেও টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১৫ শতাংশ বা ৭৩.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪৪৭.০৭ পয়েন্ট।

অন্য সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১০.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৯৮.০৬ পয়েন্টে।

এছাড়া, ডিএসই–৩০ সূচক ২১.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৫৯.৯২ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।

এর মধ্যে দর বেড়েছে ১৬৫ টির, কমেছে ১৯৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩ টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪১.৮৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ৬৩ কোটি ১৪ লাখ ৫৯ হাজার ১৫৭ টি শেয়ার ৩ লাখ ৬৮ হাজার ৬৩৭ বার হাতবদল হয়েছে।

টাকার অংকে যার বাজারমূল্য ১৮৫২ কোটি ৫১ লাখ ১৫ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৮ ফেব্রুয়ারি ডিএসইতে ৬২ কোটি ৪ লাখ ৬৪ হাজার ৪৩৩ টি শেয়ার ৩ লাখ ৮১ হাজার ১০৮ বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজারমূল্য ছিল ১৮৫৭ কোটি ৭৫ লাখ ৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৫ কোটি ২৩ লাখ ৮৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৬৭ শতাংশ বা ৩০৬.৬৭পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৬০২.৫৭ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।

এর মধ্যে দর বেড়েছে ১২৫ টির, কমেছে ১৪৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২১ টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ২৩ কোটি ৮০ লাখ ৭০ হাজার ৫৯৮ টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৬ কোটি ২৮ লাখ ৯১ হাজার ১৯৭ টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১২ কোটি ৪৮ লাখ ২০ হাজার ৫৯৯ টাকা।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:২৩ অপরাহ্ণ | রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com