|

Advertisement
×

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে ইনডেক্স অ্যাগ্রোর দর

সোমবার, ১৪ জুন ২০২১   প্রিন্ট   ৪৬৬ বার পঠিত

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে ইনডেক্স অ্যাগ্রোর দর

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে । কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায় ডিএসইকে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সম্প্রতি ইনডেক্স অ্যাগ্রোর শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই গত ১৩ জুন নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৬ জুন ইনডেক্স অ্যাগ্রোর শেয়ার দর ছিল ৮৩ টাকা ২০ পয়সা। ১৩ জুন কোম্পানিটির শেয়ার দর ১১০ টাকা ৬০ পয়সায় উন্নীত হয়।

কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

Facebook Comments Box

Posted ১২:০৬ অপরাহ্ণ | সোমবার, ১৪ জুন ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com