|

Advertisement
×

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে লুব-রেফ বিডির দর

মঙ্গলবার, ১৫ জুন ২০২১   প্রিন্ট   ৫৩৫ বার পঠিত

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে লুব-রেফ বিডির দর

মূল্য সংবেদনশীল তথ্য নেই ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লুব-রেফ বাংলাদেশ লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর । কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায় ডিএসইকে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সম্প্রতি লুব-রেফ বাংলাদেশের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই গত ১৪ জুন নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ১ জুন লুব-রেফের শেয়ার দর ছিল ৪১ টাকা ৩০ পয়সা। ১৪ জুন কোম্পানিটির শেয়ার দর ৫৬ টাকা ৫০ পয়সায় উন্নীত হয়।

কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

Facebook Comments Box

Posted ১১:৩১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৫ জুন ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com