|

Advertisement
×

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে নিউ লাইন ক্লোথিংসের দর

মঙ্গলবার, ২৯ জুন ২০২১   প্রিন্ট   ৪৭৩ বার পঠিত

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে নিউ লাইন ক্লোথিংসের দর

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নিউ লাইন ক্লোথিংস লিমিটেডের শেয়ার দর মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায় ডিএসইকে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সম্প্রতি নিউ লাইনের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস পাঠায়। এর প্রেক্ষিতে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৩০ মে কোম্পানিটির শেয়ার দর ছিল ১৯ টাকা ৭০ পয়সা । ২৮ জুন কোম্পানিটির শেয়ার দর ৩০ টাকা ৬০ পয়সায় উন্নীত হয়।

কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

Facebook Comments Box

Posted ১১:৩৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ জুন ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com