নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৮ জুলাই ২০২১ প্রিন্ট ৬১৪ বার পঠিত
মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এএফসি এগ্রো বায়োটেকের শেয়ার দর ডিএসই’র তদন্ত নোটিশের জবাবে কোম্পানিটি এমনটাই জানিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সম্প্রতি এ কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে হারে বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে বাড়ার কারণে ২৭ জুলাই নোটিশ পাঠায় ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গত ১৯ জুলাই কোম্পানিটির শেয়ারের দর ছিল ২৩.৬০ টাকায়। আর ২৭ জুলাই কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ২৬.৮০ টাকায়। অর্থাৎ এই ৭ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৩.২০ টাকা বা ১৪ শতাংশ বেড়েছে।
কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
Posted ১১:১৬ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ জুলাই ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com