|

Advertisement
×

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে সেন্ট্রাল ফার্মার দর

মঙ্গলবার, ০৩ আগস্ট ২০২১   প্রিন্ট   ৬৫২ বার পঠিত

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে সেন্ট্রাল ফার্মার দর

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের শেয়ার দর ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমনটাই জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা গেছে, এ কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে গত ০২ আগস্ট জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য, গত ২৫ জুলাই কোম্পানিটির শেয়ারের দর ছিল ১৪.৭০ টাকায়। আর ২ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১৯.৫০ টাকায়। অর্থাৎ এই ৫ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৪.৮০ টাকা বা ৩৩ শতাংশ বেড়েছে।

Facebook Comments Box

Posted ১০:৫৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ আগস্ট ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com