নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২ প্রিন্ট ২৫৪ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা পেট লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার কারণে কোম্পানিটিকে শোকজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সম্প্রতি মেঘনা পেটের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে নোটিশ পাঠায় ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পরযবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২৭ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ার দর ছিল ১৯ টাকা ৭০ পয়সা। ১৯ মার্চ কোম্পানিটির শেয়ার দর ২৯ টাকা ৭০ পয়সায় উন্নীত হয়।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
Posted ১২:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন