নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১ প্রিন্ট ৩০৫ বার পঠিত
৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ১৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী-বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। একই সঙ্গে প্রথম প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ টাকা ০৭ পয়সা, যা আগের বছর ২৮ টাকা ৪৫ পয়সা ছিল।
গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫৯ টাকা ৯০ পয়সা।
আগামী ৫ মার্চ ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ জানুয়ারি।
এদিকে, প্রথম প্রান্তিকে (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৩ পয়সা। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৬ টাকা ৫৪ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৬৫ টাকা ৯৩ পয়সা।
Posted ১১:৩২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন