|

Advertisement
×

মো. শাহ আলমকে সোনালী লাইফ ইন্স্যুরেন্সে পর্যবেক্ষক নিয়োগ

মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪   প্রিন্ট   ২৩১ বার পঠিত

মো. শাহ আলমকে সোনালী লাইফ ইন্স্যুরেন্সে পর্যবেক্ষক নিয়োগ

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহ আলমকে শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্য পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

পর্যবেক্ষক নিয়োগের বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক নির্দেশনায় বলা হয়েছে, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক পরিচালনা পর্ষদকে সাসপেন্ড ও প্রশাসক নিয়োগ পরবর্তী বিরাজমান উদ্ভুত পরিস্থিতি নিরসনের লক্ষ্যে অর্থ উপদেষ্টা পর্যবেক্ষক নিয়োগে সম্মতি দিয়েছেন।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে- পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্য অতিরিক্ত সচিব মো. শাহ আলম পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com