|

Advertisement
×

যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন গাজী গোলাম আশরিয়া

রবিবার, ০২ মে ২০২১   প্রিন্ট   ৫৭২ বার পঠিত

যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন গাজী গোলাম আশরিয়া

পুঁজিবাজারের তালিকাভুক্ত যমুনা ব্যাংক লিমিটেডের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গাজী গোলাম আশরিয়া। গত বৃহস্পতিবার ব্যাংকের ৩৮১তম বোর্ড সভায় সর্বসম্মতিতে আগামী এক বছরের জন্যতাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।

কানাডার সাসকাচোয়ান থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রিধারী গাজী গোলাম আশরিয়া ২০০১ সালে গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি কনটেন্ট ম্যাটারস লিমিটেড, প্রগ্রেসিভ প্রোপার্টি লিমিটেড, গাজী রিনিউয়েবল এনার্জি লিমিটেড, গাজী নেটওয়ার্কস লিমিটেড এবং গাজী কমিউনিকেশন লিমিটেডের পরিচালক।

এছাড়াও তিনি গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে গাজী টায়ারস, গাজী অটো টায়ারস, স্টার রাবার ইন্ডাস্ট্রিজ, গাজী ট্রেড ইন্টারন্যাশনাল, গাজী রাবার প্ল্যান্টেশন, গাজী রাবার প্রসেসিং প্ল্যান্ট এবং গাজী এন্টারপ্রাইজের ব্যবসা পরিচালনা করছেন।

তিনি দেশের শীর্ষ স্থানীয় ব্যবসায়িক সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) একজন নির্বাচিত পরিচালক। গাজী গোলাম আশরিয়া গাজী টেলিভিশন লিমিটেডেরও (জিটিভি) চেয়ারম্যান।

আশরিয়া একজন ক্রিকেট সংগঠকও। তিনি গাজী গ্রুপ ক্রিকেটার, রূপগঞ্জ টাইগার্স, গাজী টায়ার ক্রিকেট একাডেমির সঙ্গে সম্পৃক্ত আছেন। এছাড়াও তিনি বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন।

১৯৮১ সালে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন গাজী গোলাম আশরিয়া। তিনি বস্ত্র ও পাটমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজীর দ্বিতীয় সন্তান।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১০:৩৪ পূর্বাহ্ণ | রবিবার, ০২ মে ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com