|

Advertisement
×

রাজউক ও পরিবেশ অধিদপ্তরের শীর্ষ পদে পরিবর্তন

মঙ্গলবার, ২১ মে ২০১৯   প্রিন্ট   ৭০২ বার পঠিত

রাজউক ও পরিবেশ অধিদপ্তরের শীর্ষ পদে পরিবর্তন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এ চেয়ারম্যান ও পরিবেশ অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. সুলতান আহমেদকে রাজউকের চেয়ারম্যান করা হয়েছে। রাজউকের চেয়ারম্যান আব্দুর রহমানের মেয়াদ শেষ হয় গত ১৪ মে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এদিকে একই প্রজ্ঞাপনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নূরুল কাদিরকে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক করার কথা জানানো হয়েছে।

Facebook Comments Box

Posted ১২:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ মে ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com