নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ প্রিন্ট ১৫৫ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস পিএলসির ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ।
সভায় উপস্থিত শেয়ারহোল্ডাররা ৩০ জুন ২০২৫-এ সমাপ্ত অর্থবছরের জন্য পরিচালনা পর্ষদ প্রস্তাবিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ স্পন্সর পরিচালকসহ সকল শেয়ারহোল্ডারের জন্য অনুমোদন করেন। পাশাপাশি অন্যান্য এজেন্ডাও সর্বসম্মতভাবে অনুমোদিত হয়।
সভায় স্বাগত বক্তব্য, বিগত বছরের আর্থিক প্রতিবেদন উপস্থাপন এবং শেয়ারহোল্ডারদের প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নজরুল ইসলাম, এফসিএ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোম্পানি সচিব মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সিএফও সনৎ দত্ত, পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও শেয়ারহোল্ডাররা।
Posted ০২:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com