মঙ্গলবার, ২০ জুন ২০২৩ প্রিন্ট ৩৮৪ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সোমবার (১৯ জুন) ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রিপাবলিক ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হানিফ চৌধুরী। এ সময় কোম্পানির সিইও এ কে এম সারোয়ার, স্বতন্ত্র পরিচালক মো. আব্দুর রউফ, চেয়ারম্যান মোহাম্মদ আরিফ, সহ-সভাপতি সফিউল হকসহ বিপুল সংখ্যক বিনিয়োগকারী ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।
সভা সঞ্চালনা করেন কোম্পানির ডিএমডি ও সিএস সজন কুমার বাসাক ।
সভায় ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদনের উপর আলোচনা করেন পরিচালনা পর্ষদ সদস্য ও বিনিয়োগকারীরা।
সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত সাড়ে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার প্রস্তাব সভার অন্যান্য আলোচ্যসূচির সাথে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
Posted ০৮:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ জুন ২০২৩
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com