|

Advertisement
×

রিয়েল টাইম ডাটা সরবরাহে ডিসিশন মেকার্সের সাথে ডিএসইর চুক্তি

বুধবার, ১০ মার্চ ২০২১   প্রিন্ট   ৬৯০ বার পঠিত

রিয়েল টাইম ডাটা সরবরাহে ডিসিশন মেকার্সের সাথে ডিএসইর চুক্তি

রিয়েল টাইম ডাটা সরবরাহের জন্য ফিটনেস প্রতিষ্ঠান ডিসিশন মেকার্স লিমিটেডের সাথে একটি চুক্তি করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। শেয়ারবাজারের অধিকতর স্বচ্ছতা এবং বিনিয়োগকারীদের হাতের মুঠোয় সকল ধরনের সেবা পৌঁছে দিতে বুধবার (মার্চ ১০) চুক্তিটি স্বাক্ষরিত হয়।

ডিএসই’র পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রোডাক্ট ও মার্কেট ডেভেলমেন্ট বিভাগের উপ মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান এবং ডিসিশন মেকার্সের পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোফাচ্ছির তালুকদার।

ডিএসই’র রিয়েল টাইম মার্কেট ডাটায় ট্রেডিং প্রাইস, সূচক এবং তালিকাভুক্ত সিকিউরিটিজ সমূহের সব ধরনের তথ্য রয়েছে। ট্রেডিং ইঞ্জিন থেকে মার্কেট ডাটা সরাসরি সংগ্রহের ফলে বাজারের গতিবিধি পর্যবেক্ষণ করা এবং বাজার সংশ্লিষ্ট তথ্য উপাত্ত ভিত্তিক গবেষণামূলক রিপোর্ট তৈরি করা সম্ভব।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসই’র প্রধান পরিচালনা কর্মকর্তা এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ, উপ-মহাব্যবস্থাপক মোঃ শফিকুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৬:৫৮ অপরাহ্ণ | বুধবার, ১০ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com