|

Advertisement
×

লংকাবাংলা ফাইন্যান্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪   প্রিন্ট   ৩১১ বার পঠিত

লংকাবাংলা ফাইন্যান্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

গত জানুয়ারি থেকে মার্চ এবং এপ্রিল থেকে ৩০ জুন, ২০২৪ পর্যন্ত যথাক্রমে প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, চলতি বছরের প্রথম দুই প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির নীট মুনাফা হয়েছে ১১ কোটি ২৯ লাখ টাকা। গত বছর একই সময়ে ১৭ কোটি ৯৩ লাখ টাকা মুনাফা হয়েছিল।

সেই হিসেবে দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ১৭ পয়সা।

চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ২০ পয়সা, যা গত বছরের একই সময়ে ৩২ পয়সা ছিল।

দুই প্রান্তিকে শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১৪ পয়সা, যা গতবছর একই সময়ে ১ টাকা ৪২ পয়সা ছিল।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ২ পয়সা।

সেই হিসেবে শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮ টাকা ৮২ পয়সা।

এদিকে, কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির নীট মুনাফা হয়েছে ৮ কোটি ৭২ লাখ টাকা। গত বছর প্রথম প্রান্তিকে ৭ কোটি ৯০ লাখ টাকা মুনাফা হয়েছিল।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ১৫ পয়সা। আগের বছরও একই সময়ে সমন্বিত ইপিএস ১৫ পয়সা ছিল।

প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১ টাকা ৩৫ পয়সা, যা গতবছর একই সময়ে মাইনাস ২২ পয়সা ছিল।

গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ৯৭ পয়সা।

Facebook Comments Box

Posted ০১:৩১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com