বুধবার ৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

লক-ইন ফ্রি এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজের শেয়ার

সোমবার, ১২ জুলাই ২০২১   প্রিন্ট   ৪৫৬ বার পঠিত

লক-ইন ফ্রি এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজের শেয়ার

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২ কোটির বেশি শেয়ার তিন বছর পর ১৫ জুলাই লক-ইন ফ্রি হবে। লঙ্কাবাংলা ফাইন্যান্স সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, এসকে ট্রিম ২০১৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে লেনদেন শুরু করে। আগামী ১৫ জুলাই পুঁজিবাজারে কোম্পানিটির ৩ বছর পূর্তি হবে। তিন বছর পূর্তিতে কোম্পানিটির মোট ২ কোটি ১১ লাখ ৫০ হাজার শেয়ার লক-ইন ফ্রি হচ্ছে।

এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২০১৮ সালে ৬৩০তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়। কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ার ইস্যু করে ৩০ কোটি টাকা সংগ্রহ করেছিল।

সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২০-২১ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৬০ পয়সা।

অন্যদিকে, চলতি অর্থবছরের নয় মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ৯৮ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ১ টাকা ৯৭ পয়সা।

৩১ মার্চ ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৭৩ পয়সা।

Facebook Comments Box

Posted ১২:১৬ অপরাহ্ণ | সোমবার, ১২ জুলাই ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com