|

Advertisement
×

লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে জাহিন টেক্স

বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১   প্রিন্ট   ৩০৭ বার পঠিত

লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে জাহিন টেক্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জাহিন টেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সি্ধান্ত জানিয়েছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না।

আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৩ টাকা ১ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৩ টাকা ৭৭ পয়সা লোকসান হয়েছিল।

আগামী ২২ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ নভেম্বর।

Facebook Comments Box

Posted ০৭:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com