অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ প্রিন্ট ২৩৩ বার পঠিত
রেকর্ড ডেটের কারণে আগামী ২৪ মার্চ লাফার্জহোলসিম সিমেন্টের শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের জন্য ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ১২ পয়সা। আগের বছর সমন্বিতভাবে কোম্পানিটির ইপিএস ছিল ৩ টাকা ৮৩ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৯ টাকা ১৪ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ মে বিকেল ৩টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
Posted ১১:২০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন