|

Advertisement
×

লুজারের শীর্ষে সাভার রিফ্র্যাক্টরিজ

বুধবার, ১২ আগস্ট ২০২০   প্রিন্ট   ৭২৩ বার পঠিত

লুজারের শীর্ষে সাভার রিফ্র্যাক্টরিজ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার দর কমার বা লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে বিবিধ খাতের কোম্পানি সাভার রিফ্র্যাক্টরিজ লিমিটেড। এদিন এ কোম্পানির প্রায় ৯.৮৯ শতাংশ বা ১৫ টাকা ৭০ পয়সা দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আজ ডিএসইতে এ কোম্পানির প্রতিটি শেয়ার ১৪২ টাকা ৯০ পয়সায় সর্বশেষ লেনদেন হয়। এদিন কোম্পানির শেয়ার দর ১৪২ টাকা ৯০ পয়সা থেকে ১৬৫ টাকায় ওঠানামা করে। আজ ডিএসইতে এ কোম্পানির ২৪ হাজার ১৭৪টি শেয়ার ২৬৬বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৩৬ লাখ ৯০ হাজার টাকা।
লুজার তালিকায় অবস্থান কর অন্য কোম্পানিগুলো হলো যথাক্রমে- বিআইএফসি, রিপাবলিক ইন্স্যুরেন্স, এনসিসি ব্যাংক লিমিটেড, এসইএমএল আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, এসইএমএল লেকচার ফান্ড, সিএপিএমবিডিবিএল মিউচুয়্যাল ফান্ড, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:২৬ অপরাহ্ণ | বুধবার, ১২ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com