নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ প্রিন্ট ১৯ বার পঠিত
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির ৫০ কোটি ৯৯ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মালেক স্পিনিং মিলসের লেনদেন হয়েছে ৪৬ কোটি ২৮ লাখ ৫৪ হাজার টাকার। ২৫ কোটি ২৩ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সায়হাম টেক্সটাইল মিলস্, শার্প ইন্ডাস্ট্রিজ, ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, সায়হাম কটন মিলস, ইভিন্স টেক্সটাইল, এনভয় টেক্সটাইলস্ এবং আরগন ডেনিমস্।
Posted ০৩:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com