Ad
x

লোকসানের কারণে লভ্যাংশ দেয়নি হাইডেলবার্গ সিমেন্ট

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০   প্রিন্ট   ৫৭০ বার পঠিত

লোকসানের কারণে লভ্যাংশ দেয়নি হাইডেলবার্গ সিমেন্ট

নিট লোকসানের কারণে ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য সংশ্লিষ্ট বিনিয়োগকারীদেরকে লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড। গতকাল বুধবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রতিবেদন অনুসারে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ঋণাত্মক। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ৩ টাকা ৩০ পয়সা লোকসান হয়েছে।
গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৭১ টাকা ৮৮ পয়সা।
আগামী ২৪ জুন সকাল ১১টায় নারায়ণগঞ্জের তারাবোতে অবস্থিত কোম্পানির কারখানা প্রাঙ্গণে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ মে।

Facebook Comments Box

Posted ১১:৩৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com