|

Advertisement
×

শাহ্জালাল ইসলামী ব্যাংক ও গ্রামীণফোনে চুক্তি সই

শনিবার, ২৫ মে ২০১৯   প্রিন্ট   ৭৫৩ বার পঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক ও গ্রামীণফোনে চুক্তি সই

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড গত মঙ্গলবার ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে গ্রামীণফোনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলাম ও গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার মাহমুদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ওই চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় এখন থেকে শাহ্জালাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা গ্রামীণফোন থেকে আগের তুলনায় আরো সাশ্রয়ী মূল্যে অধিকতর সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহ্জাহান সিরাজ, এম আখতার হোসেন, মিয়া কামরুল হাসান চৌধুরী ও ইমতিয়াজ ইউ আহমেদ, সাধারণ সেবা বিভাগের প্রধান মাহবুবুর রশিদ, ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান মো. সামছুদ্দোহা সিমু, ব্যাংকের সিএফও মো. জাফর ছাদেক, আরঅ্যান্ডডি ইনচার্জ আশিক ইকবাল, গ্রামীণফোনের করপোরেট বিজনেস বিভাগের প্রধান নাসের ইউসুফসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১১:৫৭ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ মে ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com