|

Advertisement
×

শেয়ার কারসাজি মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে, শিগগিরই চার্জশিট

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬   প্রিন্ট   ২০ বার পঠিত

শেয়ার কারসাজি মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে, শিগগিরই চার্জশিট

শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রায় শেষ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে শিগগিরই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুদকের মুখপাত্র মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে জানান, মামলাটির তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বাকি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দ্রুতই আদালতে চার্জশিট দাখিল করা হবে।

দুদক সূত্রে জানা যায়, শেয়ারবাজারে অনিয়ম ও মূল্য কারসাজির মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে সাকিব আল হাসানসহ মোট ১৫ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়। তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট আর্থিক লেনদেন, নথিপত্র এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য-উপাত্ত পর্যালোচনা করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক আবুল খায়ের, তাঁর স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, জাভেদ এ. মতিন, জাহেদ কামাল, হুমায়ূন কবির এবং তানভীর নিজাম।

দুদক জানিয়েছে, আদালতে চার্জশিট দাখিলের পর মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে। তবে তদন্ত-সংশ্লিষ্ট স্বার্থে এ মুহূর্তে মামলার বিষয়ে অতিরিক্ত কোনো তথ্য প্রকাশ করা হচ্ছে না।

Facebook Comments Box

Posted ০৬:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com