বিজ্ঞপ্তি
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ প্রিন্ট ২০ বার পঠিত
কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির ‘অর্ধবার্ষিক সম্মেলন ২০২৬’ সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (পাভেল), মুখ্য নির্বাহী কর্মকর্তা এ.এন.এম. ফজলুল করিম মুন্সী, প্রধান পরামর্শক মো. মোছলেহ উদ্দীন, প্রধান সমন্বয়কারী মো. জাহিদ আনোয়ার খান, বিভিন্ন শাখার প্রধান এবং কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। সম্মেলনে কোম্পানির চলতি বছরের প্রথম ছয় মাসের ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা এবং বছরের বাকি সময়ের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে নিজাম উদ্দিন আহমেদ বলেন, ‘গত ৪০ বছর ধরে কর্ণফুলী ইন্স্যুরেন্স যথাযথভাবে ও সময়মতো বীমা দাবি নিষ্পত্তির মাধ্যমে গ্রাহকদের আস্থা ও সুনাম অর্জন করেছে। বৈধ বীমা দাবি দ্রুত নিষ্পত্তি করাই কোম্পানির অন্যতম প্রধান শক্তি।’ তিনি গ্রাহকসেবার মান বজায় রাখা এবং বীমা দাবি নিষ্পত্তিতে স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
Posted ০৩:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com