নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৬ মার্চ ২০২২ প্রিন্ট ৪০৯ বার পঠিত
পুঁজিবাজারে অনিয়ম ঠেকাতে পরিদর্শন কার্যক্রম জোরদার করার জন্য আলাদা টিম গঠন করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানি তিনটি হচ্ছে-র্যাপিড সিকিউরিটিজ, মশিহর সিকিউরিটিজ ও বিএমএসএল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। পরবর্তিতে আরও প্রতিষ্ঠান পরিদর্শন করা হবে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, ইতোমধ্যে প্রতিষ্ঠান তিনটিতে চিঠি দিয়ে পরিদর্শনের বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি পরিদর্শন দলকে প্রয়োজনীয় নথিপত্র সরবরাহ করাসহ সব ধরনের সহযোগিতা করতে বলা হয়েছে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিএসইসির একজন উর্ধতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, সম্প্রতি কয়েকটি ব্রোকারহাউজে গ্রাহকদের অর্থ তফরুফের ঘটনা উদঘাটিত হয়েছে। এটি বড় ধরনের অপরাধ। এগুলো অনেকটা বিচ্ছিন্ন ঘটনা হলেও তা সামগ্রিক পুঁজিবাজারের ভাবমূর্তি নষ্ট করছে। তাই বিনিয়োগকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পরিদর্শন কার্যক্রম জোরদার করা হচ্ছে। জনবল সঙ্কটের কারণে একসাথে সব প্রতিষ্ঠান পরিদর্শন করা সম্ভব নয়। তাই পর্যায়ক্রমে সেগুলো পরিদর্শন করা হবে।
Posted ০১:৩০ অপরাহ্ণ | বুধবার, ১৬ মার্চ ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন