শনিবার ৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

শেয়ার বিক্রির ঘোষণা

বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১   প্রিন্ট   ২৭০ বার পঠিত

শেয়ার বিক্রির ঘোষণা

শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির উদ্যোক্তা পরিচালক। কোম্পানিগুলো হলো- এনভয় টেক্সটাইল এবং নিউলাইন ক্লোথিংস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এনভয় টেক্সটাইলের করপোরেট উদ্যোক্তা পরিচালক ২৪ লাখ ১ হাজার ৮৩২টি শেয়ার বর্তমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে (ব্লক মার্কেটে) বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে প্রতিষ্ঠানটির কাছে এনভয় টেক্সটাইলের ৭৭ লাখ ৪১ হাজার ৬০৩টি শেয়ার রয়েছে। একই সময়ে এ কোম্পানির উদ্যোক্তা পরিচালক কুতুব উদ্দিন আহমেদ ২৪ লাখ ১ হাজার ৮৩২টি শেয়ার বর্তমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে (ব্লক মার্কেটে) ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে, নিউলাইন ক্লোথিংসের উদ্যোক্তা পরিচালক মো. আসিফ রহমান এক লাখ ৬৭ হাজার ৫৮০টি শেয়ার (বোনাস) বর্তমান বাজার দরে আগামী আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে তার কাছে ২৬ লাখ ৮৯ হাজার ৬৫৯টি শেয়ার রয়েছে।

Facebook Comments Box

Posted ১১:৪০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com