|

Advertisement
×

শোকজের কবলে ২ কোম্পানি

রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪   প্রিন্ট   ২৩১ বার পঠিত

শোকজের কবলে ২ কোম্পানি

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শোকজের কবলে ২ কোম্পানি। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ২টি হলো- খান ব্রাদার্স এবং আফতাব অটোমোবাইলস। ডিএসই সূত্রে এই তথ্য জানা যায়।

জানা যায়, কোম্পানি ২টির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি কোম্পানিগুলোর কর্তৃপক্ষকে নোটিশ পাঠিয়েছে ডিএসই।

ডিএসইর চিঠির জবাবে কোম্পানি ২টির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানি দুইটির শেয়ার দর অস্বাভাবিক হারে বেড়েছে।

খান ব্রাদার্স : কোম্পানিটির গত ১৪ জানুয়ারি শেয়ার দর ছিল ১৩০ টাকা। ২৪ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ২০৮ টাকা ৩ পয়সা উন্নীত হয়েছে।

আফতাব অটোমোবাইলস: কোম্পানিটির গত ১৪ জানুয়ারি শেয়ার দর ছিল ২৭ টাকা ১০ পয়সা। ২৫ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ৩৭ টাকা ৩০ পয়সা উন্নীত হয়েছে।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:৫৫ অপরাহ্ণ | রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com