অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০২৪ প্রিন্ট ২২৭ বার পঠিত
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শোকজের কবলে ২ কোম্পানি। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ২টি হলো- কর্নফুলি ইন্স্যুরেন্স ও রূপালি লাইফ ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এই তথ্য জানা যায়।
জানা যায়, কোম্পানি ২টির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি কোম্পানিগুলোর কর্তৃপক্ষকে নোটিশ পাঠিয়েছে ডিএসই।
ডিএসইর চিঠির জবাবে কোম্পানি ২টির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানি দুইটির শেয়ার দর অস্বাভাবিক হারে বেড়েছে।
কর্নফুলি ইন্স্যুরেন্স: কোম্পানিটির গত ৯ জানুয়ারি শেয়ার দর ছিল ৩৬ টাকা ৯০ পয়সা। ২২ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ৪৬ টাকা ৭০ পয়সা উন্নীত হয়েছে।
রূপালি লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির গত ৮ জানুয়ারি শেয়ার দর ছিল ১১৮ টাকা ৩০ পয়সা। ২২ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ১৩৫ টাকা উন্নীত হয়েছে।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
Posted ০৫:০৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন