অনলাইন ডেস্ক
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ প্রিন্ট ২৯২ বার পঠিত
বিদায়ী সপ্তাহে (০৮-১২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে ১০ কোম্পানির।
কোম্পানিগুলো হলো- ইবনে সিনা, লাভেলো আইস্ক্রিম, আলিফ ইন্ডাস্ট্রিজ, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, এসবিএসি ব্যাংক, বিচ হ্যাচারি, খান ব্রাদার্স, ব্র্যাক ব্যাংক, সানলাইফ ইন্স্যুরেন্স এবং প্রগতী লাইফ ইন্স্যুরেন্স।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে ব্লক মার্কেটে এই ১০ কোম্পানির মোট ১৩৫ কোটি ৪০ লাখ ৯০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে ব্লক মার্কেটে ইবনে সিনার সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির ৩১ কোটি ৩৩ লাখ ৮০ হাজার টাকা। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৩৪৬ টাকা।
দ্বিতীয় সর্বোচ্চ লাভেলো আইস্ক্রিমের ২৬ কোটি ৯০ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৮৩ টাকা ৪০ পয়সা।
তৃতীয় সর্বোচ্চ মিডল্যান্ড ব্যাংকের ২১ কোটি ৩০ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৯৫ টাকা ৭০ পয়সা।
সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে- এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ১১ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ৯ কোটি ৫০ লাখ ৮০ হাজার টাকা, এসবিএসি ব্যাংকের ৯ কোটি ১৪ লাখ টাকা, বিচ হ্যাচারির ৭ কোটি ২৫ লাখ ৮০ হাজার টাকা,খান ব্রাদার্সের ৬ কোটি ৮৫ লাখ ৮০ হাজার টাকা, সানলাইফ ইন্স্যুরেন্সের ৬ কোটি ৪৮ লাখ ১০ হাজার টাকা এবং প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের ৫ কোটি ৫২ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৮:১২ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com