শনিবার ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন ১০ কোম্পানির

অনলাইন ডেস্ক

শুক্রবার, ০২ আগস্ট ২০২৪   প্রিন্ট   ২৮৩ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

বিদায়ী সপ্তাহে (২৮ জুলাই-০১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে ১০ কোম্পানির।

কোম্পানিগুলো হলো- ন্যাশনাল ব্যাংক, রিলায়েন্স ওয়ান, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, আইসিবি সোনালী ওয়ান মিউচ্যুয়াল ফান্ড, পিপলস ইন্স্যুরেন্স, শমরিতা হাসপাতাল, আলিফ ইন্ডাস্ট্রিজ, রেনেটা, এক্সপ্রেস ইন্স্যুরেন্স এবং অগ্নী সিস্টেমস।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ব্লক মার্কেটে এই ১০ কোম্পানির মোট ৮১ কোটি ৬ লাখ ৮০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ন্যাশনাল ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির ১৮ কোটি ৫৮ লাখ ৪০ হাজার টাকা। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৬ টাকা ৬০ পয়সা।

দ্বিতীয় সর্বোচ্চ রিলায়েন্স ওয়ানের ১০ কোটি ৬০ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৯ টাকা ৪০ পয়সা।

তৃতীয় সর্বোচ্চ রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৯ কোটি ৩৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৬৩ টাকা ৩০ পয়সা।

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে- আইসিবি সোনালী ওয়ানের ৭ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকা, পিপলস ইন্স্যুরেন্সের ৬ কোটি ৯৩ লাখ টাকা, শমরিতা হাসপাতালের ৬ কোটি ৯২ লাখ ২০ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৬ কোটি ৩১ লাখ ৭০ হাজার টাকা, রেনেটার ৫ কোটি ৫৭ লাখ ৮০ হাজার টাকা, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৪ কোটি ৭১ লাখ ৮০ হাজার টাকা এবং অগ্নী সিস্টেমসের ৪ কোটি ৪২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box
×

Posted ০৯:১০ অপরাহ্ণ | শুক্রবার, ০২ আগস্ট ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com