|

Advertisement
×

সপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৪ খাতের

শনিবার, ০১ জানুয়ারি ২০২২   প্রিন্ট   ২৮০ বার পঠিত

সপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৪ খাতের

বিদায়ী সপ্তাহে (২৬-৩০ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ২০ খাতের মধ্যে ১৪ খাতের। ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য পাওয়া গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফা পেয়েছেন সাধারণ পেপার ও প্রিন্টিং খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছেন ৭.৭০ শতাংশ।

দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা পেয়েছেন ভ্রমণ ও অবকাশ খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছেন ৩.২০ শতাংশ।

তৃতীয় সর্বোচ্চ মুনাফা পেয়েছেন আর্থিক খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছেন ২.৫০ শতাংশ।

এছাড়া, বিনিয়োগকারীরা ট্যানারী খাতে ১.৫০ শতাংশ, জীবন খাতে ১.৫০ শতাংশ, বস্ত্র খাতে ১.৪০ শতাংশ, ব্যাংক খাতে ১.৩০ শতাংশ,সিরামিক খাতে ১.২০ শতাংশ,বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১ শতাংশ,সিমেন্ট খাতে ০.৮০ শতাংশ,বিবিধ খাতে ০.৮০ শতাংশ,তথ্যপ্রযুক্তি খাতে ০.৩০ শতাংশ,ওষুধ ও রসায়ন খাতে ০.৩০ শতাংশ, প্রকৌশল খাতে ০.২০ শতাংশ মুনাফা পেয়েছেন।

এদিকে, বিদায়ী সপ্তাহে (২৬-৩০ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর কমেছে ৬ খাতের।
খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি লোকসানে রয়েছেন পাট খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা লোকসান গুনছেন ৫.৩০ শতাংশ।

দ্বিতীয় সর্বোচ্চ লোকসান গুণছেন সেবা ও আবাসন খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা লোকসান গুনছেন ১.৫০ শতাংশ।

তৃতীয় সর্বোচ্চ লোকসান গুণছেন টেলিকমিউনিকেশন খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা লোকসান গুনছেন ০.৩০ শতাংশ।

এছাড়া, সাধারণ বিমা খাতে ০.৩০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০.২০ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে ০.১০ শতাংশ করে লোকসান গুনছেন বিনিয়োগকারীরা।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৯:২৬ পূর্বাহ্ণ | শনিবার, ০১ জানুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com