|

Advertisement
×

সপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৪ খাতের

শুক্রবার, ০৩ ডিসেম্বর ২০২১   প্রিন্ট   ৩১২ বার পঠিত

সপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৪ খাতের

বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২০ খাতের মধ্যে ১৪ খাতের শেয়ারদর বেড়েছে। ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য পাওয়া গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফা গুণেছেন বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীরা মুনাফা গুণেছেন ৪.৫০ শতাংশ।

দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা গুণেছেন আর্থিক খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা মুনাফা গুণেছেন ৪.৪০ শতাংশ।

এছাড়া, পেপার ও প্রিন্টি খাতের বিনিয়োগকারীরা ৩ শতাংশ, প্রকৌশল খাতে ২.৮০ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ২.৪০ শতাংশ, জীবন খাতের ২ শতাংশ, সিরামিক খাতের ২ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতের ১.৮০ শতাংশ, ব্যাংক খাতের ১.৫০ শতাংশ, সেবা ও আবাসন খাতের ১.৩০ শতাংশ, সিমেন্ট খাতের ০.৯০ শতাংশ, পাট খাতের ০.৮০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ০.৪০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতের বিনিয়োগকারীরা ০.১০ শতাংশ মুনাফা গুণেছেন।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:৪৩ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ ডিসেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com