|

Advertisement
×

সপ্তাহের ব্যবধানে ডিএসই’র পিই রেশিও বেড়েছে ৩ শতাংশ

শনিবার, ১২ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৪৭৭ বার পঠিত

সপ্তাহের ব্যবধানে ডিএসই’র পিই রেশিও বেড়েছে ৩ শতাংশ

গত সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ৩ শতাংশ বেড়েছে। গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৩.৩০ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ১৩.৭৩ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.৪৩ পয়েন্ট বা ৩.২৩ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৮.১০ পয়েন্টে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের ২২.৯০ পয়েন্টে, বস্ত্র খাতের ১৭.৭২ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৬.২৭ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৭.৬৩ পয়েন্টে, বীমা খাতের ২০.৩৫ পয়েন্টে, বিবিধ খাতের ৪২.০৭ পয়েন্টে, খাদ্য খাতের ১৭.৬৬ পয়েন্টে, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১০.১৪ শতাংশ, চামড়া খাতের (-)১৩.৪৬ পয়েন্টে, সিমেন্ট খাতের ২৩.৯৮ পয়েন্টে, আর্থিক খাতের ৪৬.৪২ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতের ১৫৮.৪৮ পয়েন্টে, পেপার খাতের ৫৯.০৯ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতের ১৩.০২ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ১৪.২৬ পয়েন্টে, সিরামিক খাতের ১২২.২১ পয়েন্টে এবং পাট খাতের পিই (-) ৩৪.৮৬ পয়েন্টে অবস্থান করছে।

Facebook Comments Box

Posted ১২:১৮ অপরাহ্ণ | শনিবার, ১২ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com