অনলাইন ডেস্ক
বুধবার, ২৭ মার্চ ২০২৪ প্রিন্ট ২৫১ বার পঠিত
সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত এস্কয়ার নিট কম্পোজিট পিএলসি। কোম্পানিটি সহযোগী প্রতিষ্ঠান এল’এস্কয়ারে বিনিয়োগের জন্য পরিচালনা পর্ষদের অনুমোদন পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এস্কয়ার নিটের সহযোগী প্রতিষ্ঠান এল এস্কয়ার লিমিটেড। ওই প্রতিষ্ঠানে ৫ কোটি টাকা বিনিয়োগ করবে এস্কয়ার নিট কম্পোজিট।
তবে এই বিনিয়োগ করা হবে ইম্প্রেস ক্যাপিটাল লিমিটেডে যে বিনিয়োগ ছিল তার থেকে। সেখানে প্রতিষ্ঠানটির ১০ কোটি টাকা বিনিয়োগ রয়েছে। এর মাধ্যমে আয় বাড়বে বলে মনে করছে কোম্পানি কর্তৃপক্ষ।
Posted ১১:২৪ পূর্বাহ্ণ | বুধবার, ২৭ মার্চ ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন