নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৩ প্রিন্ট ৪৭৫ বার পঠিত
সাধারণ বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে (নিমকো) নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (নিমকো) মহাপরিচালক হয়েছেন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) নুরুন নাহার হেনা। আর বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মো. হারুন অর রশিদকে সাধারণ বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আব্দুস সামাদকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৪ জুলাইয়ের প্রজ্ঞাপনে উল্লিখিত ‘ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব জিনাত আরাকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) মহাপরিচালক হিসেবে বদলি’ আদেশের অংশটুকু বাতিল করা হলো।
Posted ০৩:৪০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৩
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন