নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১ প্রিন্ট ২৭৪ বার পঠিত
বিদায়ী সপ্তাহে (১৯ থেকে ২৩ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক গেইারের শীর্ষে অবস্থান করছে এশিয়া ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৮৭.৩০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১১৫.৯০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ২৮.৬০ টাকা বা ৩২.৭৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এশিয়া ইন্স্যুরেন্স ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১৬.৩৪ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ১৫.২৪ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ১৩.১১ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ১২.২১ শতাংশ, স্টাইলক্রাফটের ১২.২০ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১১.১৪ শতাংশ, সোনালী পেপারের ১০.৯২ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ১০.৪৫ শতাংশ এবং জনতা ইন্স্যুরেন্সের শেয়ার দর ১০.১৪ শতাংশ বেড়েছে।
Posted ০৬:০৪ অপরাহ্ণ | শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন