|

Advertisement
×

সাপ্তাহিক টার্নওভারের শীর্ষে বেক্সিমকো

শনিবার, ০৫ মার্চ ২০২২   প্রিন্ট   ২৪৯ বার পঠিত

সাপ্তাহিক টার্নওভারের শীর্ষে বেক্সিমকো

বিদায়ী সপ্তাহে ৩৭৭ কোটি ৪০ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে অবস্থান করেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটি ২ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৪২৮টি শেয়ার হাতবদল করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৫০ লাখ ৭২ হাজার ২০৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৮১ কোটি ২১ লাখ টাকা।

সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১৫ লাখ ৭ হাজার ৫৭৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১২ কোটি ৩৫ লাখ ৬২ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফরচুন সুজ, ওরিয়ন ফার্মা, বিএটিবিসি, সাইফ পাওয়ারটেক, আনোয়ার গ্যালভানাইজিং, ইউনিয়ন ব্যাংক ও ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:৫২ অপরাহ্ণ | শনিবার, ০৫ মার্চ ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com