|

Advertisement
×

সাপ্তাহিক দর পতনের শীর্ষে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড

শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪   প্রিন্ট   ২৮৩ বার পঠিত

সাপ্তাহিক দর পতনের শীর্ষে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড

বিদায়ী সপ্তাহে (১১-১৫ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের। সপ্তাহজুড়ে কোম্পানিািটর দর কমেছে ১৫.৭৬ শতাংশ।

সাপ্তাহিক দরপতন বা লুজার তালিকায় থাকা রিংশাইন টেক্সটাইলের শেয়ার দর কমেছে ১৩.১৬ শতাংশ।

১২.৭৫ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে শ্যামপুর সুগার মিলস।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইয়াকিন পলিমারের ১২.৪৬ শতাংশ, বিডি বিল্ডিং সিস্টেমসের ১২.৪৪ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ১২.২৬ শতাংশ, নূরানী ডাইংয়ের ১১.৭৬ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ১১.৪৮ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ডের ১১.২৭ শতাংশ এবং রূপালী ব্যাংকের ১১.২৪ শতাংশ দর কমেছে।

 

Facebook Comments Box

Posted ০৪:৪১ অপরাহ্ণ | শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com