Ad
x

সাপ্তাহিক দর পতনের শীর্ষে খুলনা প্রিন্টিং

শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪   প্রিন্ট   ২৮০ বার পঠিত

সাপ্তাহিক দর পতনের শীর্ষে খুলনা প্রিন্টিং

বিদায়ী সপ্তাহে (১৮-২২ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের। সপ্তাহজুড়ে কোম্পানিািটর দর কমেছে ২১.৫৮ শতাংশ।

সাপ্তাহিক দরপতন বা লুজার তালিকায় থাকা বাংলাদেশ মনোস্পুলের শেয়ার দর কমেছে ১৭.০২ শতাংশ।

১৫.৬৩ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে সাফকো স্পিনিং মিলস।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইউনিয়ন ইন্স্যুরেন্সের ১৩.৬০ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ১৩.৫৭ শতাংশ, মিথুন নিটিংয়ের ১২.৯০ শতাংশ, বিকন ফার্মার ১২.৮২ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ১২.৩১ শতাংশ, ইয়াকিন পলিমারের ১৩.৬৪ শতাংশ এবং সিকদার ইন্স্যুরেন্সের ১১.৭৬ শতাংশ দর কমেছে।

 

Facebook Comments Box

Posted ০১:১০ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com