|

Advertisement
×

সাপ্তাহিক দর পতনের শীর্ষে স্টাইল ক্র্যাফট

শুক্রবার, ২২ মার্চ ২০২৪   প্রিন্ট   ২৫১ বার পঠিত

সাপ্তাহিক দর পতনের শীর্ষে স্টাইল ক্র্যাফট

বিদায়ী সপ্তাহে (১৮-২১ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে স্টাইল ক্র্যাফটের। সপ্তাহজুড়ে কোম্পানিািটর দর কমেছে ৭.১৮ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৬৯ টাকা ৬০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৬৪ টাকা ৬০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৫ টাকা।

সাপ্তাহিক দরপতন বা লুজার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এসএস স্টিলের শেয়ার দর কমেছে ৬.৭৯ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ১৬ টাকা ২০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১৫ টাকা ১০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১ টাকা ১০ পয়সা।

৬.৪১ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে জুট স্পিনার্স।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৩৮০ টাকা ৪০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৩৫৬ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ২৪ টাকা ৪০ পয়সা।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লিগ্যাসি ফুটওয়্যারের ৬.১২ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্সের ৬.০৬ শতাংশ, আইবিবিএল পারপেচ্যুয়াল বন্ডের ৬.০৫ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৬.০৫ শতাংশ, এসোসিয়েটেড অক্সিজেনের ৫.৮৬ শতাংশ, গ্রিনডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৫.৫৬ শতাংশ এবং জিলবাংলা সুগারের ৫.৩২ শতাংশ দর কমেছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:২৯ অপরাহ্ণ | শুক্রবার, ২২ মার্চ ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com