|

Advertisement
×

সাপ্তাহিক দর পতনের শীর্ষে এসইএমএলএফবিএসএল গ্রোথ ফান্ড

শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪   প্রিন্ট   ৩৪৮ বার পঠিত

সাপ্তাহিক দর পতনের শীর্ষে এসইএমএলএফবিএসএল গ্রোথ ফান্ড
বিদায়ী সপ্তাহে (১৮-২২ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে এসইএমএলএফবিএসএল গ্রোথ ফান্ডের। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর কমেছে ১৪.৫২ শতাংশ।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৬ টাকা ২০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৫ টাকা ৩০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৯০ পয়সা।
সাপ্তাহিক দরপতন বা লুজার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর কমেছে ১৪.০৫ শতাংশ।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৪২৪ টাকা ৯০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৩৬৫ টাকা ২০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৫৯ টাকা ৭০ পয়সা।
১৪.০৩ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে হাইডেলবার্গ সিমেন্ট।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৩৫৯ টাকা ৩০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৩০৮ টাকা ৯০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৫০ টাকা ৪০  পয়সা।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১৪.০২ শতাংশ, খান ব্রাদার্সের ১৩.৮৬ শতাংশ,  বেক্সিমকো ফার্মার ১৩.৮২ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১৩.৭৭ শতাংশ,  প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১৩.৭৩ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ১৩.৬৩ শতাংশ এবং সোনালী পেপারের ১৩.৫৬ শতাংশ দর কমেছে।
Facebook Comments Box

Posted ০২:৩০ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com